April 7, 2026, 2:55 pm

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষে বাঘৈর হাইস্কুলে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহীন আহমেদ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মু‌জিব বর্ষ) উপলক্ষে বাঘৈর হাই স্কুলের উদ্যোগে ৭ই মার্চের ভাষণ  প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ ৭ মার্চ শনিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নুর মোহাম্মদ। এসময় তিনি বলেন, ৭ এই মার্চ বাঙালি জাতির জীবনে একটি অন্যতম শ্রেষ্ঠ দিন। হাজার ৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে ইতিহাসের একজন মহানায়ক তার তর্জুনী উঁচিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ওই ভাষণেই তিনি বাঙালি জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন- ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন, তার এই ভাষণ শেষে আবার স্বাধীনতার পক্ষে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রেসকোর্স ময়দান ও এর আশপাশ। বলতে গেলে পুরো ঢাকা শহর। সেদিন থেকেই যেন ‘স্বাধীনতা’ শব্দটি একান্তই বাঙালির হয়ে যায়।
বাঘৈর হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ বলেন, আমরা একটা ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করতে চেয়েছি। যাতে করে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের জন্য নিজের করণীয় সম্পর্কে উদ্ভূদ্ধ হয়। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে গড়তে শিক্ষার্থীদের কেই এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা নেছার আহমেদ, মিল্টন মজুমদার, বিকাশ বৈরাগী, বজলুর রহমান, নূরে আলম সহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
প্রাইভেট ডিটেকটিভ/৭ মার্চ ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর