April 12, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নড়াইলে শিশু ধর্ষণের ঘটনায় আটক ১

নড়াইলে শিশু ধর্ষণের ঘটনায় আটক ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু (দেড় বছর) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার মরিচপাশা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শিশুটি বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ১৭ নং বেডে চিকিৎসা নিচ্ছে। আটক ব্যক্তির নাম লোকমান সরদার (৪৫)। তিনি মরিচপাশা গ্রামের মৃত আবুল সরদারের ছেলে। শিশুর মা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার দুপুরে মৃত আবুল সরদারের ছেলে লোকমান সরদার (৪৫) অন্যদিনের মতো আজও আমার মেয়েকে কোলে নিয়ে ঘরের বাইরে যায়। হঠাৎ মেয়ের কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরের পেছনে গিয়ে দেখি লোকমান নেই। আমার মেয়ে একা মাটিতে শুয়ে কান্নাকাটি করছে। কোলে নিয়ে দেখি তার গোপণাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। মেয়ের অবস্থা বেগতিক দেখে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুজ্জামান রাশেদ বলেন, প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। পরীক্ষা নিরিক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর