April 10, 2026, 11:10 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজ জেলায় শ্রেষ্ঠ

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet

গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজ শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতায় উচ্চ মাধ্যমিক স্তরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠতম স্থান অধিকার করেছে।
মঙ্গলবার বিকালে কলেজের অধ্যক্ষ একেএম হাবিব সরকার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের নিকট এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি জানান, এরআগে সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দলগতভাবে শুদ্ধসুরে পরিবেশন প্রতিযোগীতায় জেলা সদরসহ সকল উপজেলায় অবস্থিত উচ্চ মাধ্যমিক স্তরের অংশগ্রহণকারী কলেজ সমূহের মধ্যে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজ দলগতভাবে শেষ্ঠত্ব অর্জনে সক্ষম হয়। প্রতিযোগিতার শেষে জেলা প্রশাসক আব্দুল মতিন বিজয়ী দলকে (সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজ) ফলাফল ও পুরষ্কার প্রদান করেন। এরপর আসন্ন ৮মার্চ বিজয়ী এ কলেজ দল বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যক্ষ। বিজয়ী দলে অংশ গ্রহণকারী কলেজের শিক্ষার্থীরা হলো- মমিনুল ইসলাম, হীরা মিয়া, নিবেদীতা রানী, তন্ময় তনু বর্মা, ফাল্গুনী আহম্মেদ, লাভলী আক্তার ও কাকলী রানী।

প্রাইভেট ডিটেকটিভ/৩ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর