March 25, 2026, 10:37 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বকশিগঞ্জে মাদরাসা সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সাইফুল ইসলাম,বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার জানকীপুর ইসলামিয়া আলিম মাদরাসা সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে স্থানীয় প্রশাসনের নিকট প্রতিকার চেয়েছে।
জানাগেছে, উপজেলার জানকীপুরে ১৯৫০ সনে প্রতিষ্ঠিত হয় জানকীপুর ফোরকানিয়া মাদরাসা। ১৯৮৭ সন হতে প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত হয়ে এলাকায় শিক্ষার আলো ছড়াতে থাকে। বিগত ২০০৪ সন থেকে মাদরাসা সুপার পদে থেকে মাওলানা শাহজাহান ক্ষমতার অপব্যবহার করে তার সহোদর বড় ভাই ইমান আলীকে সহ-সুপার করে। নিয়ম বহির্ভূত হওয়ার কারণে ইমান আলীকে এমপিও ভূক্ত করতে পারেনি। ফলে ইমান আলী তার পূর্বের কর্মস্থল কামালপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় ফিরে যায়। দীর্ঘ ৬ বছর যাবত সহ-সুপারের পদে সহকারী শিক্ষক মাওলানা মোঃ সাজ্জাদ হোসাইন মৌখিনভাবে সহ-সুপার করে রেখে দেয়। বর্তমান সময়ে ছাত্র-ছাত্রীরা বৈধভাবে সাজ্জাদ হোসাইনকে সহ-সুপার পদে দাবী তুললে সুপার শাহজাহান তালবাহনা করে আসছে। এই নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পরে।
আজ ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসে। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন শিক্ষার্থীদের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ নেন। এ ব্যাপারে মাদরাসা সুপার মাওলানা মোঃ শাহজাহান জানিয়েছেন আমি সুপার বা প্রিন্সিপাল থাকলে সাজ্জাদ হোসাইন সহ-সুপার অথবা ভাইস প্রিন্সিপাল হিসেবে রাখার চেষ্টা করব। বিষয়গুলোর ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান ইউএনও স্যারের সাথে বসে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর