April 9, 2026, 8:36 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বেনাপোল সীমান্তে ৩৪ লাখ ৬১ হাজার হুন্ডির টাকা উদ্ধার

বেনাপোল সীমান্তে ৩৪ লাখ ৬১ হাজার হুন্ডির টাকা উদ্ধার

mostbet

বেনাপোল থেকে এনামুল হকঃ


বেনাপোল সীমান্ত দিয়ে পাচারকালে ৩৪ লাখ ৬১ হাজার হুন্ডির টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকালে সীমান্তের সাদিপুর রঘুনাথপুর রাস্তা থেকে এসব টাকা উদ্ধার করেছে বলে জানিয়েছে বিজিবি । তবে এসব টাকা পাচারের সাথে জড়িত কাউকে বিজিবি আটক করতে পারেনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক জানান, একজন হুন্ডি ব্যবসায়ী ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে রঘুনাথপুর সীমান্তের সাদীপুর মাঠের মধ্যে দিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে এমন গোপন সূত্রের খবরের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার মামুনার রশিদ সেখানে অভিযান চালালে একজন হুন্ডি পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য তল্লাশি করে বাংলাদেশী ৩৪ লাখ ৬১ হাজার টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর