April 13, 2026, 10:00 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কানাইঘাটে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিনজন আটক।

কানাইঘাটে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিনজন আটক।
সিলেট অফিসঃ
সিলেটে উচ্চক্ষমতাসম্পন্ন বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ তিনজনকে আটক করেছেন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। রোববার দিবাগত রাতে জেলার কানাইঘাটের ভারতীয় সীমান্তবর্তী সুরইঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে ১৫টি নীল রংয়ের পলি ব্যাগ ভর্তি কাগজে মোড়ানো ৩০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং সাদা তার সমেত ৩০০ পিস ইলেকট্রিক ডেটোনেটর এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি)   র‌্যাব-৯ এর ইসলামপুরস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৯ এর উপপরিচালক মেজর মোহাম্মদ জামসেদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব বিস্ফোরক দ্রব্য আগে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যর সঙ্গে মিল রয়েছে। যার ১০টি দ্বারা ২/৩ তলা একটি স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়া সম্ভব।
তিনি আরো জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে ভারতের মেঘালয় রাজ্যে লাটুম্বাই কয়লা খনিতে কর্মরত কিছু শ্রমিকের মাধ্যমে বাংলাদেশে এই বিস্ফোরক তাদের কাছে আসে। উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশে কোথায় ব্যবহারের উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রাখবে র‌্যাব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর