April 6, 2026, 10:31 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের ক্রিকেটে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছেন দুজনই। এবার রঙিন পোশাকেও ফিরছেন ব্রেন্ডন টেইলর ও কাইল জার্ভিস। বাংলাদেশে ত্রিদেশীয় টুর্নামেন্টের জিম্বাবুয়ে দলে আছেন এই দুই ক্রিকেটার।

গত জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজ খেলে জিম্বাবুয়ে। ৩-২ ব্যবধানে জেতা সেই সিরিজের দলে ৭টি পরিবর্তন এনেছেন জিম্বাবুয়ের নির্বাচকরা।

দলে জায়গা পেয়েছেন একদমই আনকোরা দুই নতুন মুখ ব্র্যান্ডন মাভুতা ও রায়ান মারি। ২০ বছর বয়সী লেগ স্পিনার মাভুতা লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মাত্র একটি। তবে ৯টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। ১৯ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান মারি লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন দুটি।

নবগঠিত জিম্বাবুয়ের অ্যাকাডেমিতে দুজনের পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের। প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর উদ্যোগে গঠিত হয়েছে জিম্বাবুয়ের এই অ্যাকাডেমি। প্রতি মৌসুমে এই অ্যাকাডেমি থেকে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের ট্রেনিং করানো হবে ইংল্যান্ডে।

কোনো লিস্ট ‘এ’ ম্যাচ না খেলেই সুযোগ পেয়েছেন ব্লেজিং মুজারাবানি। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার দিনের টেস্টে অভিষেক হয়েছে ২১ বছর বয়সী এই পেসারের।

স্পিনে জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত অলরাউন্ডার শন উইলিয়ামস নেই দলে। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন রায়ান বার্ল, চামু চিবাবা, কার্ল মুম্বা, তাসিরাই মুসাকান্দা ও ডোনাল্ড তিরিপানো।

১৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের লড়াই দিয়ে শুরু ত্রিদেশীয় টুর্নামেন্ট। তার আগে ১৩ জানুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ওয়ানডে দল: গ্রায়েম ক্রিমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারি, তেন্দাই চিসোরো, ব্র্যান্ডন মাভুতা, ব্লেজিং মুজারাবানি, ক্রিস এমপোফু, তেন্দাই চাতারা, কাইল জার্ভিস।

Share Button

     এ জাতীয় আরো খবর