April 6, 2026, 11:31 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কলেজ ছাত্র হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি :

mostbet

বাগেরহাটের মোরেলগঞ্জে কলেজছাত্র মো. হাইউম খানের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকবৃন্দ।
গত ১৫ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ শনিবার বেলা ১১ টার দিকে বারইখালী ইউনিয়নের তেতুলবাড়ীয়া বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনে নিহত কলেজ ছাত্র মো. হাইউম খানের পিতা মো. ফারুক খান, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি মো. আবুল কালাম খান, প্রভাষক মো. গাইসুল হক, মাদ্রাসা শিক্ষক মো. আবু সালেহ ও নার্গিস আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা কলেজ ছাত্র মো. হাইউম খাঁনের হত্যাকারি পুলিশ সদস্য মো. লাল মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, খলিল খান, খালেক খানসহ সকল আসামিদের গ্রেফতার ও দ্রæত বিচারের দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থী ও এলাকাবাসি বিক্ষোভ মিছিলকরে তেতুলবাড়ীয়া বাজার প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ৫ ফেব্রুয়ারী সোহাগ হাওলাদারের নের্তৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসি দল কলেজ ছাত্র মো. হাইউম খান, পিতা মো. ফারুক খান, মা ফরিদা বেগম ও বোন হিরা আক্তারকে মারপিট করে। চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৯ ফেব্রæয়ারী মো. হাইউম খান খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
পুলিশ এ হত্যাকান্ডের আসামি মো. রাসেল খাঁনকে আটক করেছে। বাকি আসামিরা পালাতক রযেছে। মামলার তদন্তকারী অফিসার ওসি(তদন্ত) ঠাকুর দাস মন্ডল জানান, অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর