April 7, 2026, 2:31 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে নতুন বইয়ের মোড়ক উন্মোচন

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় হল রুমে এ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী। সুপ্রকাশ সাহিত্য সংসদ’র (সুসাস) আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুসাস’র সভাপতি বিশ্বজিৎ বর্মণ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান (বাংলা বিভাগ) সঞ্জয় সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, ছড়াকার আব্দুল আজিজ সরকার, কমিউনিষ্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, ছাদেকুল ইসলাম দুলাল, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল ও প্রকাশিত নতুন বই ২টির প্রকাশক মাহফুজ ফারুক। সুসাস’র সাধারণ সম্পাদক কঙ্কন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা কুশল রায়, প্রভাষক মধুসূদন চাকী, লেখক নাসরীন রেখা, আব্দুস সামাদ মিঞা, প্রভাষক আকবর আলী সরকার, ছড়াকার ফয়সাল সাকিদার আরিফ, নমীতা রানী সরকার ও ক্ষুদে লেখক আল আমিন ইসলাম প্রমূখ। আলোচনা শেষে উপাধ্যক্ষ নাসরীন রেখা’র লেখা ছোটদের গল্পের নতুন বই ‘প্রজাপতি ও ঘাস ফড়িংয়ের গল্প’ এবং সুন্দরগঞ্জ আঃ মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞার লেখা ছড়ার বই ‘ছড়ার সোপান’ নামে ৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সুন্দরগঞ্জে ৪ বদলী পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা: গ্রেফতার-২
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী দারুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে বদলী পরীক্ষা দিতে আসা ৪ বদলী পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন কেন্দ্র সচিব ও উক্ত মাদ্রাসার সহকারী অধ্যাপক এসএম মশিউর রহমান।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী) চলতি দাখিল পরীক্ষার ইংরেজী ১ম পত্র পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থীর বদলে পরীক্ষা দেয়ার সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট বোর্ডের রংপুর অঞ্চলের সহকারী পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি পরিদর্শন টিম উক্ত পরীক্ষা কেন্দ্রে এসে এ ৪ বদলী পরীক্ষার্থী চিহ্নিত করেন। বিষয়টি টের পেয়ে ২ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এসব আটককৃত অপর ২ বদলী পরীক্ষার্থী হল উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের লুৎফর রহমানের পুত্র জামিউল ইসলাম ওরফে মামুন (২০) ও দক্ষিণ শ্রীপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র শাহরিয়ার হোসেন ওরফে তুহিন (২০)। এর ২ জন দক্ষিণ শ্রীপুর সখের বাজার দাখিল মাদ্রাসার ২ পরীক্ষার্থীর বদলে পরীক্ষা দিচ্ছিল। অপর ২ জন অন্য মাদ্রাসার ২ পরীক্ষার্থীর বদলে এ পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হলে দক্ষিণ শ্রীপুর সখের বাজার দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট কাওছার আলম বলেন, বদলী পরীক্ষা নয়। এডমিটে ছবির ভ‚লের কারণে এ ঘটনা ঘটেছে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান গ্রেফতারকৃত বদলী পরীক্ষার্থীদ্বয়কে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর