সাইফুল ইসলাম,জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার নীলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেছেন আলহাজ আবুল কালাম আজাদ এমপি।
আজ ১৪ ফেব্রুয়ারী শুক্রবার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নব-নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ এমপি। নীলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল আমিন ফোরকান। নীলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মিস্টারের সঞ্চালনায় আরোও বক্তব্য রেখেছেন উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোঃ আশরাফ আলী, নীলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, জানকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুজ্জামান, শিক্ষার্থীদের মধ্যে দৃষ্টি আক্তার। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি তৌফিক হাসান খিজির, আওয়ামী নেতা আব্দুল হামিদ, মোঃ হাসমত আলী, সাখাওয়াত হোসেন সাকা, মোঃ হুমায়ূন কবির সবুজ, যুবলীগ নেতা মিন্টু প্রমূখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন নীলাখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মোখলেছুর রহমান সিদ্দিকী।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল