March 23, 2026, 12:11 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কর্মদিবসে শোভাযাত্রা নয়: কাদের

কর্মদিবসে শোভাযাত্রা নয়: কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা শহরে কর্মদিবসে শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভাকক্ষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরের প্রধান সমস্যা যানজট। এই সমস্যা সমাধানে মেট্রোরেলের কাজ চলছে। তবে তা বাস্তবায়ন বা এর সুফল পেতে সময় লাগবে। এখন সাময়িকভাবে যানজট নিরসনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে (ডিটিসিএ) পদক্ষেপ নিতে হবে।

সামনে জাতীয় নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে মন্ত্রী আরও বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলো রাস্তায় মিছিল-মিটিং করার চেষ্টা করবে। এতে নগরে যানজট তীব্র আকার ধারণ করবে। তাই সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কোনো দলকে রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী ও দিবসের শোভাযাত্রা কর্মদিবসে করা যাবে না। এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে ডিটিসিএকে নির্দেশনা দেন মন্ত্রী।

সভায় সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা (আওয়ামী লীগ) ঘোষণা দিয়েছি, কর্মদিবসে শোভাযাত্রা বা কোনো অনুষ্ঠান করব না। তা আমরা মেনে চলছি। তা হলে তা মানতে অন্যান্যের সমস্যা কোথায়?’ তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ, ৭০ বছরের ইতিহাস। গত ৪ জানুয়ারি সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। কিন্তু মানুষের ভোগান্তির কথা ভেবে এই দিন শোভাযাত্রা করা হয়নি, তা হয়েছে গতকাল (শুক্রবার)। তারপরও কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। তবে তা ছিল সহনীয়। তাই আজকের (গতকালের) এই সভার সিদ্ধান্ত কর্মদিবসে শোভাযাত্রা ও রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করা যাবে না।

কয়েক বছর আগে ঢাকা শহর ও মহাসড়কে মোটরসাইকেলে তিনজন ওঠা কমেছিল বলে মনে করিয়ে দেন মন্ত্রী। বলেন, তখন চালক ও আরোহী দুজনেই হেলমেট ব্যবহার করতেন। কিন্তু এখন আবার আগের অবস্থায় ফিরে গেছে। এতে দুর্ঘটনা ঘটছে। তাই ঢাকা মেট্রোপলিটনসহ হাইওয়ে পুলিশকে তা নিয়ন্ত্রণ করতে হবে। মোটরসাইকেলে তিনজন ও চালকের মাথায় হেলমেট না থাকলেই মামলা করতে হবে। এ ছাড়া ব্যক্তিগত সিএনজিচালিত অটোরিকশাও ধরতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের কথা মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি নগরীর যানজট নিরসনে সমন্বিত পরিবহনব্যবস্থা বা গণপরিবহনের উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। তিনি ডিটিসিএর সব সভায় উপস্থিত থাকতেন। তাঁর এই উদ্যোগটি সামনে এগিয়ে নিতে হবে। এজন্য ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার প্রধানদের নিয়ে একটি কমিটি গঠন করে দেন মন্ত্রী।

সভায় উপস্থিত মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা বলেন, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে অসংখ্য কলকারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে। এসব কারখানা ও গার্মেন্টসের শ্রমিকদের পরিবহনগুলো রাস্তার দুই পাশেই পার্কিং করা হয়। এ ছাড়া তাদের ছুটির সময় এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাই মহাসড়কের পাশ থেকে এসব কারখানা উচ্ছেদ করতে হবে।

এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি মোসলেহের কাছে তাঁদের কার্যক্রম বিষয়ে জানতে চান ওবায়দুল কাদের। জবাবে মোসলেহ বলেন, মোটরসাইকেলে তিনজন ওঠা ও যানজট নিরসনে প্রতিনিয়ত কাজ চলছে। তবে একই রাস্তা যাতে বারবার খোঁড়াখুঁড়ি না হয়। কারণ, এতে যানজটের সৃষ্টি হয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

পরে ওবায়দুল কাদের বলেন, আজকের সভার এই সিদ্ধান্তগুলো ঢাকাসহ এর চারপাশের জেলা ও উপজেলা শহরগুলোর জন্যও প্রযোজ্য। তা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডিটিসিএর এই সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ডিএসসিসি, ডিএনসিসি, রেলওয়ে, জেলা প্রশাসন, পরিবহন মালিকদের সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর