April 7, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পরীক্ষার জন্য বিকাল ৫টার পর সবধরনের শব্দযন্ত্র ব্যবহার বন্ধের নির্দেশ

মোঃ রেজাউল হক,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

mostbet

শিক্ষা- আগামী ৩ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখ হতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রস্তুতি নির্বিঘ্নে করতে বিকাল ৫টার পর সব ধরনের মাইকিং, উচ্চস্বরে গান-বাজনা বা ধর্মীয় সভা না করার নির্দেশ দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। নির্দেশ লঙ্ঘন করলে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল (২৮ জানুয়ারি) জেলা শহরে মাইকিং করে এ নির্দেশনা দেয় জেলা পুলিশ। এদিন থেকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিকাল ৫টার পর যেকোনও ধরনের প্রচারে শব্দযন্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। একই সঙ্গে পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সব ধরনের শব্দযন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া রাত ১০টার পর যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে শব্দযন্ত্রের মাত্রা সীমিত রাখার অনুরোধ জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনও পারিবারিক কিংবা চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠানে শব্দযন্ত্রের ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। শব্দযন্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলাবাসী।ঘাতক দালাল নির্মূল কমিটির কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক দুলাল বোস বলেন, ‘এটা সময়োপযোগী উদ্যোগ। তবে এটা শুধু এসএসসি পরীক্ষার সময় নয়, সারাবছরই নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘পরীক্ষার্থীদের প্রস্তুতি শান্তিপূর্ণ পরিবেশে করতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, অল্প কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা। এই সময়ে পরীক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে সন্ধ্যার পর সব ধরনের মাইকিং, উচ্চশব্দে গান-বাজনা বা ধর্মীয়সভা না করতে নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে। এই আদেশ লঙ্ঘন করলে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘এই বিষয়ে কোনও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার অথবা ৯৯৯ এ কল করে জানানো যাবে।

প্রাইভেট ডিটেকটিভ/০১ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর