April 2, 2026, 10:52 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের রসায়ন বিজ্ঞান প্রভাষক ফারুক আর নেই

কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ )প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ফারুক হোসেন ইহকালের মায়া ত্যাগ করে সবাইকে কাদিয়ে চিরকালের জন্য পরপারে চলে গেলেন। তিনি গতকাল ৩০ জানুয়ারি ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময়  উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স ছিল ৩৪ বছর। তিনি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়খালী গ্রামের বাসিন্দা।মৃত্যু কালে তিনি ৪ বছর বয়সী এক ছেলে, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। এবং সহধর্মিনী জান্নাতুল ফেরদৌসি জানান,  উনার ৪ বছর বয়সী এক ছেলে এবং  এক সন্তান এখনও পৃথিবীর আলো দেখেনি । জানা যায়, রাত ১১টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলে আত্মীয়স্বজন সবাই মিলে তাঁকে বগুড়া জেলা দুপচাঁচিয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এবং আজ ৩১ জানুয়ারি ২০২০ ইং তারিখ শুক্রবার আসরের নামাজের পর এলাকার মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোকাহত পারবারের প্রতি শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন, বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলী, দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ, মানবজমিন প্রতিনিধি এম এ রাজ্জাক, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আবির হাসান মানিক সহ বাদাঘাট কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী এবং উক্ত কলেজে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর