April 10, 2026, 2:32 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

তিন ম্যাচ নিষিদ্ধ ওয়েঙ্গার

তিন ম্যাচ নিষিদ্ধ ওয়েঙ্গার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রেফারিদের চেঞ্জিং রুমে গিয়ে অশোভন আচরণ করায় ডাগআউটে তিন ম্যাচের নিষিদ্ধ হয়েছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। নিষেধাজ্ঞার পাশাপাশি ৪০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে তাকে। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) শুক্রবার এক বিবৃতিতে জানায়,ওয়েঙ্গার স্বীকার করেছেন, তার আচরণ ছিল অবমাননাকর ও খারাপ এবং রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে ১-১ গোলে ড্র করা ম্যাচ শেষে আপত্তিকর ঘটনাটি ঘটান ওয়েঙ্গার। ম্যাচের ৮৯তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি মাইক ডিন। আর এটাই তার রাগের কারণ।

উল্লেখ্য, আগামি রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিষেধাজ্ঞার প্রথম ম্যাচ কাটাবেন ভেঙ্গার। আর লিগ কাপের সেমি-ফাইনালে চেলসির বিপক্ষে ও প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের ডাগআউটে দেখা যাবে না ফরাসি এই কোচকে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর