April 8, 2026, 1:57 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

স্কাউটস যেখানে যেমন সেখানে তেমন – সভাপতি, বাংলাদেশ স্কাউটস

সাইফুল ইসলাম ঃ

mostbet

বকশিগঞ্জ মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ।ছবিঃ সাইফুল ইসলাম

স্কাউটস যেখানে যেমন সেখানে তেমন। বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা যদি স্কাউটস হয় তাহলে দেশের চেহারা বদলে যাবে। কারণ স্কাউটসরা শৃঙ্খলাবদ্ধ। নিজেদের কাজ নিজে কিভাবে করতে হয়, সেটা যানে বুঝে শিখে। ঘর গোছানো রান্নাবান্না থেকে শুরু করে কিভাবে সহজ জীবন-যাপন করতে হয় তা সবই জানে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কাউটস হলে বিদ্যালয় আঙ্গিনা পরিস্কারের পাশাপাশি এলাকা পলিথিন মুক্ত হবে।
গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার। গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে অনুষ্ঠিত ৩য় জামালপুর জেলা রোভার মুট-২০২০ মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি সাবেক মুখ্য সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ আরোও বলেছেন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে। নতুন নতুন অনেক কিছু শিখে। সবাই লেখাপড়া শিখে, কিন্তু রোভাররা অতিরিক্ত কিছু জিনিস শিখে। রোভার স্কাউট ছেলে হোক মেয়ে হোক সমান কাজ করতে পারে। পশুপাখি কিভাবে লালন-পালন, কৃষি চাষাবাদ ও বৈদ্যুতিক কাজ সহ অনেক কাজই করতে পারে। একজন রোভার স্কাউট অন্য ছেলে-মেয়ের থেকে এক কদম সামনে থাকে। সকল ছাত্র-ছাত্রীদের রোভার স্কাউটে ভর্তি হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন একটি কলেজে একটি রোভার স্কাউট দল থাকতে হবে, এমন কোন নিয়ম নাই। একাধিক দল থাকতে পারে। সবধরণের অপরাধ সন্ত্রাস মাদক সেবন করতে বা বেচতে পারবে না।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন কারিগরি শিক্ষা বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক ড. সিরাজুল ইসলাম, জামালপুর জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, জামালপুর জেলা রোভার কোষাধ্যক্ষ মোঃ মাসুদুল হাসান, গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম। শুভেচ্ছা বক্তব্য রেখেছেন জামালপুর জেলা রোভার কমিশনার মুট চীপ এ.কে.এম মুস্তাফিজুর রহমান। রোভারদের মাঝে বক্তব্য রেখেছেন মোঃ হাসান, গাল ইন রোভার মোছাঃ মিতু আক্তার।
এসময় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোজাহিদ বিল্লাহ ফারুকী, দেওয়ানগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান রাসেল, বকশিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী, গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের সকল শিক্ষক কর্মচারী সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর