April 6, 2026, 5:59 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শৈলকুপায় শিক্ষক কারাগারে মুক্তির দাবিতে মানববন্ধন : প্রধান শিক্ষকের অপসারণ দাবী

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ:

mostbet

ঝিনাইদহের শৈলকুপায় ৪ শিক্ষক কর্মচারী কারাগারে। প্রধান শিক্ষকের অপসারণসহ ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার সকালে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে সমবেত মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে শতাধিক শিক্ষক-কর্মচারী। এ সময় প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়াদ্দারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে খারাপ আচরনসহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলো ধরা হয়।
শিক্ষকদের দাবি, ইতপূর্বে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় গত ২২-০৫-২০১৯ তারিখে শ্লীলতাহানীর অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান শিক্ষক বাদী হয়ে ঝিনাইদহ আদলতে ৭ শিক্ষক কর্মচারীর বিরদ্ধে একটি অনৈতিক মিথ্যা মামলা দায়ের করে। গতকাল অভিযুক্তদের মধ্যে ৫ জন আদালতে হাজির হলে সহকারি প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, ল্যাব সহকারি আবুল কালাম ও চতুর্থ শ্রেণীর কর্মচারী শহীদুল ইসলামের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। অপর দুই শিক্ষক উচ্চ আদালতের জামিনে রয়েছে। বিতর্কিত মামলার বিষয়টি শৈলকুপার শিক্ষক-সুধি ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার নির্লজ্জ, দুর্ণীতিবাজ, চেক ও রেজুলেশন জালিয়াতকারী, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী নির্যাতনকারী হিসেবে বিবেচিত। তিনি সাধারণ শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। সে মামলায় শিক্ষক ও কর্মচারীরা বর্তমানে জেল হাজতে রয়েছেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রধান শিক্ষকের অপসারণ দাবী করছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর