April 4, 2026, 11:06 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

উলিপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

আরিফুল ইসলাম সুজন,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আরডি আর এস বাংলাদেশ বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ফকির পাড়া আদর্র্শ বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করেন। ‘দারিদ্রতাই বাল্যবিবাহের একমাত্র কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযাগিতায় ফকির পাড়া আদর্র্শ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হন উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মুন্নি আক্তার। এতে সভাপতিত্ব করেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরদার,পৌরসভা ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি প্রমুখ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর নাসরিন পারভীন,মনিরা পারভীন ও জীবন চন্দ্র বর্মন । পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
উলিপুরে নবীনবরন,সততা স্টোর ও ডিজিটাল হাজিরা উদ্বোধন
আরিফুল ইসলাম সুজন,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা স্কুল এন্ড কলেজের নবীনবরন,সততা স্টোরও ডিজিটাল হাজিরা উদ্বোধন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব,দুর্নীতি দমন কমিশন এর উলিপুর সমন্বয়কারী অধ্যাপক ফিরোজ আলম,অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইয়ামিন সহ শিক্ষকবৃন্দ। পরে স্কুল ও কলেজের সততা স্টোর ও ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন প্রধান অতিথি।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর