April 8, 2026, 8:01 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

শৈলকুপা ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

mostbet

পর্যাপ্ত শিক্ষকের দাবীতে ঝিনাইদহের শৈলকুপা ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।২২ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার সকালে কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
সরকারি ডিগ্রি কলেজে ক্লাসে শিক্ষক অনুপস্থিত, অনিয়মিত ক্লাস গ্রহণ, বিজ্ঞান বিষয়ের প্রাক্টিক্যাল না নেওয়া ও পর্যাপ্ত শিক্ষকের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। এ সময় ক্ষোভে ফুঁসে ওঠা সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ফটকে বসে উপজেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে ন্যায়সংগত দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ করার ফলে দীর্ঘ সময় অফিসপাড়া জুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়।
সাধারণ শিক্ষার্থীরা জানায়, বেশিরভাগ শিক্ষক নিয়মিত কলেজে আসেনা, রুটিন মোতাবেক ক্লাস হয়না। বিজ্ঞান বিভাগে কোন শিক্ষক নাই। এছাড়া কলেজে সব বিভাগের শিক্ষক সংকট রয়েছে। যে কারনে দিনের পর দিন কলেজে শিক্ষার গুনগত মান কমতে শুরু করেছে । ঘন্টাব্যাপী চলা সড়ক অবরোধ উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা মহসিন হোসেন আগামী ১৫ দিনের মধ্যে তাদের দাবি পূরনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর