April 6, 2026, 8:25 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নিজের ভবিষ্যৎ নিয়ে রিয়ালে অনিশ্চিত জিদান

নিজের ভবিষ্যৎ নিয়ে রিয়ালে অনিশ্চিত জিদান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন জিনেদিন জিদান। তাই আপাতত সামনের ছয় মাস নিয়ে পরিকল্পনা করছেন ফরাসি এই কোচ।

গত পাঁচ বছরে একাধিক কোচকে রিয়াল কর্তৃপক্ষ বিদায় করেছে খুব বেশি না ভেবে। সাফল্য পাওয়া জোসে মরিনিয়ো, কার্লো অ্যানচেলত্তির মতো নামকরা কোচও আছেন ছাঁটাইয়ের তালিকায়।

জিদানের হাত ধরে দারুণ সাফল্য এলেও চলতি লা লিগায় রিয়ালের অবস্থা সুবিধার নয়। এক ম্যাচ কম খেলা দলটি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। তবে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রের শিরোপা লড়াইয়ে ভালোমতোই আছে তারা। তারপরও নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন জিদান।

“এটা দুঃখের কিন্তু রিয়ালে আপনি কখনই জানেন না (কতদিন থাকবেন)। সবচেয়ে সেরা উপায়ে মৌসুমটা শেষ করার চেষ্টা করব আমি। কেননা আমাদের আবারও কয়েকটি শিরোপা জয়ের অনেক সম্ভাবনা আছে আর  তা আসলেই আমার ও দলের জন্য অনুপ্রেরণার। যে ছয়টা মাস আমার সামনে আছে, আমি এর চেয়ে বেশিদূর তাকাতে পারি না।”

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড করিম বেনজেমাকে তিন সপ্তাহের জন্য নাও পেতে পারে রিয়াল। চলতি জানুয়ারিতে নতুন ফুটবলার দলে টানার ইঙ্গিত দিলেও বর্তমান দল নিয়ে খুশি জিদান তাকিয়ে সামনের ম্যাচগুলোর দিকে।

“বাকি তিনটা টুর্নামেন্টে আমরা এখনও বেঁচে আছি। আর আমি এটা জোর দিয়ে ও দৃঢ়তার সঙ্গে বলছি। এরপর জুনে গিয়ে দেখব-কী হলো। কিন্তু এখন আমরা এখানে এবং নিশ্চিতভাবে আমাদের অবস্থা ভালো।”

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর