March 30, 2026, 8:10 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?
প্রতিকি ছবি

লক্ষ্মীপুরে টয়লেটে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ হাছান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

প্রতিকি ছবি

লক্ষ্মীপুরে মাদ্রাসার টয়লেট থেকে  ইমন হোসেন (১০) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।০৩ জানুয়ারি ২০২০ ইং তারিখ শুক্রবার সকালে সদর উপজেলার দত্তপাড়া দারুল উলুম ইসলামিয়া একাডেমি’র একটি টয়লেটের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় এবং মাদ্রাসা সূত্রে জানা যায়, নিহত ইমন দত্তপাড়া ইউনিয়নের বঙ্গেশপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, চার দিন আগে ইমনকে তার মা তার অমতে জোর করে মাদ্রাসায় ভর্তি করে। কিন্তু সে মাদ্রাসায় পড়তে চায়নি।০৩ জানুয়ারি ২০২০ ইং তারিখ  শুক্রবার  ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মত সবার সঙ্গে নাস্তা করেছিল ইমন। এরপর সে টয়লেটে গিয়ে ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেয়। মাদ্রাসার বাবুর্চি ভেন্টিলেটরের সঙ্গে রশি দেখে চিৎকার দিয়ে মাদ্রাসার সবাইকে বিষয়টি জানায়। পরে শিক্ষকরা এসে টয়লেটের দরজা ভেঙে মুমূর্ষু অবস্থায় ইমনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মাদ্রাসার পরিচালক মাহমুদুল হাসান জানান, ইমন মাদ্রাসায় ভর্তি হতে চায়নি। তবুও চার দিন আগে তার মা জোর করে তাকে ভর্তি করে ছিল।লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতাল যাই।পরে খোঁজ নিয়ে অপমৃত্যুর ঘটনা বলে জানতে পেরেছি।তবে ছাত্রের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/০৩ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর