April 13, 2026, 1:41 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

এদের নতুন বছরের আনন্দ ,ফানুসে নয় বরং মানবসেবায়

শাহিন আহম্মদ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে সহযোগীতামূলক সংগঠন “এসো মিলি সৌহার্দ্যের বন্ধনে” এর অন্য রকম থার্টি ফাস্ট নাইট পালন ও ইংরেজি ২০২০ নতুন বর্ষকে বরণ করে নিলো।গত ৩১ শে ডিসেম্বর ২০১৯ ইং রাত ১০ ঘটিকা থেকে মাঝরাত পর্যন্ত রাস্তায় থাকা দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষদের তীব্র শীতের মাঝে তাদের কষ্ট লাঘবের জন্য কম্বল বিতরণ কর্মসূচি সম্পূর্ণ করেন।এতে উপস্থিত ছিলো “এসো মিলি সৌহার্দ্যের বন্ধনে” সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তামিম, সহ সাংগঠনিক সম্পাদক প্রকাশ সাহা নিরব, আইন বিষয় সম্পাদক আবু বকর, সাংস্কিতি বিষয়ক সম্পাদক সেলিম সাকিব  এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও অন্যসব সদস্যগণ।সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি নাঈমুর রহমান দুর্জয় জানান, ঢাবি অধিভুক্ত সাত কলেজ ছাত্রছাত্রীদের সমন্বয়ে সুগঠিত এই সংগঠনটি দেশ সেরা ৭ কলেজের উজ্জল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠা পাবে ইনশাল্লাহ।। সাত কলেজের শিক্ষার্থীদের এই প্রয়াস সত্যিকার অর্থে গরীবদের তীব্র শীতের কষ্ট লাঘবের সহায়ক এবং তারা অতীতের ন্যায় ভবিষ্যৎ-এ সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র সীমার নিচে বসবাস করা ও বঞ্চিত শিশুদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/০১জানুয়ারি ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর