April 10, 2026, 5:56 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বকশিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

সাইফুল ইসলামঃ

mostbet

বকশিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে নতুন বছরে বিনামূল্যে নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ ১ জানুয়ারি বুধবার, উপজেলার রাহিলা কাদির স্কুল এন্ড কলেজ মাঠে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন। সভাপতিত্ব করেছেন রাহিলা কাদির স্কুল এন্ড কলেজের সভাপতি আওয়ামী নেতা ইঞ্জিনিয়ার নূরুল আমিন ফোরকান। সূচনা বক্তব্য রেখেছেন রাহিলা কাদির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোঃ আমিন। বিশেষ অতিথি ছিলেন খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বজলুর রশিদ তালুকদার, দাতা সদস্য মোঃ ইব্রাহিম আলী মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম। এসময় রাহিলা কাদির স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ শফিকুল আলম সিদ্দিকী, মোহাম্মদ মোকাররাম হোসেন, তাহমিনা বেগম, নূরুন্নাহার, ইয়াসমিন আরা বেগম সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন। একইদিনে উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বকশিগঞ্জ এন.এম উচ্চ বিদ্যালয়, নীলাখিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়, আলীরপাড়া এম.ইউ বহুমূখী উচ্চ বিদ্যালয়, সারমারা উচ্চ বিদ্যালয়, সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ও বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০১জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর