March 29, 2026, 9:07 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

বোয়ালমারীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৩১.১২.১৯) বিকেলে বোয়ালমারী জর্জ একাডেমী খেলার মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বালক বালিকা বিভাগের ১৬টি দলের মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী থানা কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় কাবাডি খেলায় বালক বিভাগের শাহ জাফর টেকনিক্যাল কলেজ ময়না এসি বোস ইন্সটিটিউটকে ২৭-২০ পয়েন্টে ও বালিকা বিভাগে রুপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয় শাহ জাফর টেকনিক্যাল কলেজকে ৩৮-২০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বিজয়ীদের হাতে কাপ তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম (সেবা), সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আনিচুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর