April 6, 2026, 11:02 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কক্সবাজারে ১৮ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারে ১৮ হাজার ইয়াবাসহ আটক ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ১৮ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে চিরিংগা হাইওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্টো ন-১৮-৩১২৬) জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- যশোর জেলার কোতোয়ালি থানার হিরু মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৫) ও সাতক্ষীরার কলারোয়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে হোসেন (৩০)। সূত্র জানায়, দুই মাদক ব্যবসায়ী একটি পিকআপে করে বিপুল পরিমাণ ইয়াবা বড়ির চালান নিয়ে ঢাকা যাচ্ছেন। গোপন সংবাদ পেয়ে সকালে একদল পুলিশ নিয়ে সড়কে চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। এ সময় কক্সবাজার থেকে একটি পিকআপ বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় আসলে গাড়িটির গতিরোধ করা হয়। গাড়িটি থামার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা দুই যুবককে আটকে রেখে তল্লাশি চালায়। পরে গাড়ির বডির নিচ থেকে পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো খুলে দেখা যায় ইয়াবার ট্যাবলেট। এতে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি নুরে আলম বলেন, এ ঘটনায় চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর