April 13, 2026, 8:12 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক ৫ লাখ শিক্ষার্থীর হাতে ২০২০ সালের নতুন বই তুলে দেওয়া হবে

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

নতুন বছর ২০২০ সালের প্রথম দিনই সারাদেশে একযোগে বই উৎসবের মধ্য দিয়ে

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এরই অংশ হিসেবে রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ৫ লাখ শিক্ষার্থী পাবে নতুন বই। এরই মাঝে এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস।এ বিষয়েরাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ২৮ ডিসেম্বর শনিবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সভা রয়েছে। সভার সভাপত্বি করবেন- রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক। সভা শেষেই আমরা নির্ধারণ করবো রাজশাহীতে কোথায় কীভাবে কেন্দ্রীয় বই উৎসবের আয়োজন করা যায়।এবার মাধ্যমিকে ১ লাখ ৮৩ হাজার ৩৮৩ শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৪৫ লাখ ৮৪ হাজার নতুন বই বিতরণ করা হবে। এর মধ্যে রাজশাহীতে সরকারি স্কুল ৬টি, বেসরকারি স্কুল ৫৮৪টি ও মাদ্রাসা আছে ২০৩টি। এছাড়া ৩টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। চাহিদা অনুযায়ী প্রত্যেক স্কুলে গেল ১০ ডিসেম্বরের মধ্যে নতুন বইয়ের সেট পাঠিয়ে দেওয়া হয়েছে। পয়লা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে এখন কেবল শিক্ষার্থীদের সেসব বই বিতরণের অপেক্ষা।এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, ২০২০ সালে রাজশাহী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ লাখ ১১১ শিক্ষার্থী রয়েছে। তাদের সবাই মিলে মোট ১৪ লাখ ১১ হাজার ২৯৫টি নতুন বই পাবে। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে একই সংখক শিক্ষার্থীর মাঝে ৪৭ হাজার ৩০টি নতুন বই বিতরণ হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর