April 8, 2026, 11:24 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজধানীতে ছুরিকাঘাতে আহত বিউটি পার্লারকর্মীর মৃত্যু

রাজধানীতে ছুরিকাঘাতে আহত বিউটি পার্লারকর্মীর মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর গুলশানে ‘প্রেমিকের’ ছুরিকাঘাতে আহত বিউটি পার্লারকর্মী লিমা (২০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিমার মৃত্যু হয়। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, গত ৩১ ডিসেম্বর দুপুরের দিকে গুলশান ২ এলাকায় একটি বিউটি পার্লারে দায়িত্বরত অবস্থায় লিমার প্রেমিক আরমান পার্লারে প্রবেশ করেন। তিনি লিমাকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে লিমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। লিমার ভাটারার সাইদনগর এলাকায় থাকতেন। সালাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকা- হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর