April 12, 2026, 11:16 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজারহাটে গরিব মেধাবীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ অর্থ প্রদান

মোঃ রেজাউল হক,রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

mostbet

উমরমজিদ ইউনিয়ন, কুড়িগ্রামের রাজারহাটে গরিব মেধাবী ছাত্র রাসেল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে না পারায় উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন উমরমজিদ ইউনিয়ন সোসাইটি তার হাতে ১০ হাজার টাকা অনুদান তুলে দিয়েছেন।গত ২৭ নভেম্বর বুধবার  সকালে উপজেলাধীন রাজমাল্লীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনাঢ়ম্বর আয়োজনে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন সংগঠনের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্জ্ব আঃ মজিদ সরকার।এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আঃ লতিফ সিদ্দিকী, আব্দুল্লাহ্ আনসারী, আঃ ফাকের সরকার, স্বেচ্ছায় রক্ত দান সংগঠন বাঁধন এর শাহিন সরকার, মোঃ রোস্তম আলী ও কে এম শাহজাহান। উল্লেখ্য, মেধাবী রাসেল ইসলাম ওই ইউনিয়নের সরদার পাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর পুত্র।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর