March 30, 2026, 7:34 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

লক্ষ্মীপুরে শিমুল স্মৃতি প্রাইজ মানি মিনিবার ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

মোহাম্মদ হাছান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শিমুল স্মৃতি প্রাইজ মানি মিনিবার ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার  বিকাল ৪টার দিকে চন্দ্রগঞ্জস্থ দেওপাড়া গ্রামের মনার দোকান নামক স্থানে শিমুল স্মৃতি প্রাইজ মানি মিনিবার ফুটবল টূর্ণামেন্ট  এর জমকালো এবং চিত্তাকর্ষ এই আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিনি বিশ্ববিদ্যালয় কলেজ এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য , ২০১৯ সালের লক্ষ্মী পুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রদান শিক্ষক এবং প্রতাপগঞ্জ সর কারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মোস্তাফা কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শামছুদ্দীন পাটোয়ারী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এডভোকেট শামছুদ্দীন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছা্ত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক আরজু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছা্ত্রলীগের সভাপতি এম. মাসুদুর রহমান, সিনিয়ির সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, চন্দ্রগঞ্জ বাজারের ব্যব নসায়ী এবং জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ বাবুল হোসেন, জাতীয় পার্টির সদস্য জহির হোসেন, মোঃ জসিম উদ্দিন,  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতীয় পার্টি , আওয়ামিলীগ এর বিভিন্ন সদস্য  ও শত শত দর্শক।খেলায় মোট ২৪ টি দল অংশগ্রহণ করে। আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দুরন্ত ক্রীড়া চক্র বনাম লাকুড়িয়া কান্দি খেলাঘর।খেলাটি পরিচালনা করেন হুমায়ন কাজী রাজু, নোয়াখালী ক্রীড়া চক্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশন।আজকের অনুষ্ঠান সঞ্চালনা এবং সম্পূর্ণ খেলাটির তত্ত্বাবধানে আছেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থা’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী মামুনুর রশিদ বাবলু।উল্লেখ্য ২০১৪ সালের ২১ এপ্রিল চন্দ্রগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষের বলি হতে হলো প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র ও কাজী মোঃ মোস্তাফা কাজল এবং কাজী মামুনুর রশিদ বাবলু’র ভাগিনা শিমুলকে। বর্তমানে শিমুলের স্মৃতি বিজড়িত এই ফুটবল টূর্ণামেন্ট এর এবার ৪র্থ আসর। আয়োজকরা সবার সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২১ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর