April 13, 2026, 1:45 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বোয়ালমারীতে ট্রলির নিচে চাপা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

mostbet

প্রতিকি ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ইটভাটার মাটি টানা ট্রলির নিচে চাপা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাবুর বাজার এলাকায় বোয়ালমারী-ময়েনদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কলেজ ছাত্রের নাম শাহ আমীন মীনা (১৮)। তিনি চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের দিনমজুর সাত্তার মীনার ছেলে। আমীন স্থানীয় শাহ জাফর টেকনিক্যাল কলেজে বিএম শাখার দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আমীন ওই সড়ক দিয়ে ধান ভাঙ্গিয়ে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলো। এ সময় বোয়াল মারী পৌরসভার সাবেক মেয়র আব্দুর শুকুর শেখের মালিকানাধীন রাজ-তিন নামের ইট ভাটার একটি ট্রলি পিছাতে গিয়ে একটি গাছের সাথে সাইকেল আরোহী আমীনকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে। এর ফলে আমীন গুরুতর আহত হন।এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল সাড়ে চারটার দিকে সে মারা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন বলেন, আমীন অত্যন্ত মেধাবী ছিলো। ২০২০ সালে তার উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত টেস্ট (নির্বাচনী) পরীক্ষায় সে কলেজে সকল বিভাগের শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল।বোয়ালামারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, তিনি ও ইউএনও ঝোটন চন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত কলেজ ছাত্রকে দেখে এসেছেন। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর