April 13, 2026, 8:19 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিরাজগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এবং পরীক্ষা চলাকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ১৪৪ ধারা

মোঃ  আব্দুল্লাহ আল শামীম,সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

mostbet

সিরাজগঞ্জে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪৪ ধারা । ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে পরীক্ষা চলাকালে আশপাশে ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।অপ্রীতিকর ঘটনা এবং পরীক্ষা চলাকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়ার পর আরও অতিরিক্ত এক ঘণ্টা সময় পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।প্রতিষ্ঠানগুলোতে গতকাল ৮ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ রোববার থেকে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের সমাপনী পরীক্ষা শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে।সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া জনগণের প্রবেশ, লাঠিসোটা বা অস্ত্র বহন করা, শব্দবর্ধক মাইক/মাইক্রোফোনের ব্যবহার, ফটোস্ট্যাট মেশিনের ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন।সেহেতু পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের চারপাশে ২০০ গজ এলাকায় পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া জনগণের প্রবেশ, লাঠিসোটা বা অস্ত্রশস্ত্র বহন করা, শব্দবর্ধক মাইক/মাইক্রোফোনের ব্যবহার, ফটোস্টার্ট মেশিনের ব্যবহার নিষিদ্ধ করা হলো।১৪৪ ধারা জারির বিষয়টি শুধু পরীক্ষা চলাকাল পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন।প্রসঙ্গত সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের দুগ্রুপের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর