-
- শিক্ষা, সারাদেশে
- মর্ণিং সান কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত
- আপডেট সময় November, 26, 2019, 8:57 pm
- 247 বার পড়া হয়েছে
আব্দুল আউয়াল মুন্না, বায়েজিদ প্রতিনিধিঃ

চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার অধীনে বালুচড়া এলাকায় ২৩ই নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় শনিবারে মর্ণিং সান কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে কেক কাটার মাধ্যমে মর্ণিং সান কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রধান অতিথি মোহাম্মদ কামাল উদ্দিন। স্কুলের শিক্ষিকা সুপর্না সেন রায় ও আহম্মেদ হোসেন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল কমিটির পরিচালক আবদুল ওয়াদুদ মামুন। মর্ণিং সান কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল আবছারের সভাপতিত্বে এই ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সুমি দাস, নুর উদ্দিন, আবদুল কাইয়ুম, মাইমুনা, সালমা, রোমানা, খাদিজা, সাইমা, রুমি ও শারমিন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে মর্ণিং সান কিন্ডারগার্ডেন এন্ড হাই স্কুলের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে যা ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশের জন্য অতীব জরুরী। ছাত্রছাত্রীদের ভালো মানুষ গড়ে তোলার জন্য আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে তিনি সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।সব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ নভেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর