April 8, 2026, 5:14 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ছুরিকাঘাতে প্রাণ হারালেন ছাত্রদলনেতা

ছুরিকাঘাতে প্রাণ হারালেন ছাত্রদলনেতা
সিলেট অফিস

সিলেটে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীে শোভাযাত্রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আবুল হাসনাত শিমু নামে এক ছাত্রদল নেতা। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
সোমবার বিকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ওসমানী হাসপাতালে নেয়া হয় শিমুকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে সোমবার বিকাল ৪টায় শোভাযাত্রা বের করে ছাত্রদল। এসময় শোভাযাত্রার সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। এসময় ছাত্রদল নেতা শিমুর বুকে ছুরিকাঘাত করা হয়।
পরে অন্যান্য ছাত্রদল নেতাকর্মীরা তাকে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশের এসআই ফারুক আহমদ শিমু খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর