April 13, 2026, 11:18 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী ২৮ ও ২৯ ডিসেম্বর

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী। এজন্য রেজিস্ট্রেশনের সময় সীমা বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, এমপি।সোমবার দুপুরে কলেজের হল রুমে এক সংবাদ সম্মেলনে একথা জানান কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল আমিনুর রহমান।তিনি বলেন, দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে ২৮ ডিসেম্বর উদ্বোধন করবেন যশোর সেনানিবাস ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, এমপি, বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।৫০ বছর পূর্তি অনুষ্ঠানে স্মরণীয় ও আনন্দময় করে তুলতে নানা অনুষ্ঠানের আয়োজনের কথা জানান আয়োজকরা।সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল আমিনুর রহমান আরও বলেন, রেজিস্ট্রেশনের সময় সীমা কলেজের প্রক্তন শিক্ষার্থীদের অনুরোধে ২০ নভেম্বর থেকে বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে।সংবাদ সম্মেলনে কলেজের উপাধ্যক্ষ ইকবাল কবীর মোগল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর