April 10, 2026, 4:38 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

প্রতারণার সাজা ১৩,০০০ বছর!

প্রতারণার সাজা ১৩,০০০ বছর!

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

একজন মানুষ ঠিক কত বছর বাঁচে! বড়জোর ১০০ বছর। অথচ থাইল্যান্ডে প্রতারণার দায়ে এক ব্যক্তিকে ১৩ হাজার ২৭৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পুদিত কিট্টিথরাদিলক নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় ৪০ হাজার মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করায় গত শুক্রবার তাঁর এই সাজা ঘোষণা করেন আদালত। তবে তিনি দোষ স্বীকার করায় আদালত সাজা অর্ধেক কমিয়ে ৬ হাজার ৬৩৭ বছর কারাভোগ করার নির্দেশ দেন।

প্রতিবেদনে বলা হয়, পুদিত অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে একটি স্কিমের আওতায় তাঁর প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে বলেছিলেন। প্রায় ৪০ হাজার মানুষ সেই ফাঁদে পা দিয়ে ১৬০ মিলিয়ন ডলারের বেশি অর্থ বিনিয়োগ করে। কিন্তু অতিরিক্ত মুনাফা না দিয়ে পুদিত সেই অর্থ আত্মসাৎ করে ফেলেন।

প্রতিবেদনে বলা হয়, আদালতে পুদিতের বিরুদ্ধে এ ধরনের ২ হাজার ৬৫৩টি প্রতারণার অভিযোগ আনা হয়। গত আগস্টে পুদিতকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্যাংককের রিমান্ড কারাগারে আছেন। তিনি জামিন নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

আদালতে কৌঁসুলি বলেন, পুদিত বিভিন্ন ধরনের সেমিনারে হাজির হয়ে কৌশলে মানুষকে তাঁর প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে প্রলুব্ধ করতেন। তিনি আবাসন, সৌন্দর্য, ব্যবহৃত গাড়ি ও রপ্তানি ব্যবসায় বিনিয়োগকারী অতিরিক্ত মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন। এ ছাড়া নতুন গ্রাহক নিয়ে আসলে আরও অতিরিক্ত অর্থ দেওয়ার কথাও জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, পুদিত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। আদালত তাঁর দুটি প্রতিষ্ঠানকে ২০ মিলিয়ন ডলার করে জরিমানা করেছেন। এ ছাড়া বছরে ৭ দশমিক ৫ শতাংশ হারে মুনাফাসহ ২ হাজার ৬৫৩ জন প্রতারিত গ্রাহককে ১৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে পুদিত ও তাঁর প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর