April 4, 2026, 8:56 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

রোহিত-ঝড়ে মনোবল উড়ে যায়নি

রোহিত-ঝড়ে মনোবল উড়ে যায়নি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রাজকোটে বড় ব্যবধানে হারলেও নিজেদের সামর্থ্য নিয়ে কোনো দ্বিধা তৈরি হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। রোহিত শর্মার ঝড়ো ইনিংসে উড়ে যায়নি মনোবল। পেসার শফিউল ইসলাম জানালেন,পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখোমুখি হতে উন্মুখ তারা। সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ১৫৩ রানের পুঁজি নিয়ে লড়াই করতেই পারেনি বাংলাদেশ। রোহিতের তাণ্ডবের সামনে সফরকারী বোলারদের মনে হচ্ছিল অসহায়। তৃতীয় টি-টোয়েন্টির ভেন্যু নাগপুরে যাওয়ার আগে শফিউল জানালেন, বাইরে থেকে যাই মনে হোক, মাঠে খেলোয়াড়রা ম্যাচের কোনো পর্যায়ে হাল ছাড়েননি। “চেষ্টা করেছি প্রতিরোধ গড়ার। আমার সামর্থ্যে আমার বিশ্বাস ছিল। অসহায় ছিলাম, ব্যাপারটা ঠিক এমন না। কিভাবে ওকে রুখে দেওয়া যায়, সেই লক্ষ্য ছিল আমার। চেষ্টা করেছি। সবাই সেভাবেই চেষ্টা করেছে। আসলে ও ভালো ক্রিকেট খেলেছে।” ৪৩ বলে খেলা ৮৫ রানের ইনিংসে দলকে সমতায় ফিরিয়েছেন রোহিত। শফিউল আত্মবিশ্বাসী, ভারত অধিনায়ককে থামানোর পথ ঠিকই পেয়ে যাবেন তারা। “রোহিতের ভালো একটা দিন গেছে। একজন খেলোয়াড়ের যখন ভালো দিন যায়, তখন মানসিকভাবে আসলে আমাদের দুর্বল হয়ে যাওয়ার কিছু নাই। কারও এমন দিন গেলে যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা সবাই দৃঢ় আছি, এখনও একটা সুযোগ আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।”

Share Button

     এ জাতীয় আরো খবর