March 23, 2026, 8:03 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাংবাদিক রুহুল আমীনের মাতার জানাযা শেষে পৌর কেন্দ্রীয় কবর স্থানে দাফন সম্পন্ন

 

প্রেস বিজ্ঞপ্তি :

রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক রুহুল আমীনের মাতা ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ্ব আইয়ুব আলী খন্দকারের স্ত্রী মোসাঃ জুলেখা বেগমের জানাযায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার ১৭ই অক্টোবর ২০১৯ইং বেলা সাড়ে ১০ টার সময় তানোর গোল্লাপাড়া ফুটবল মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তানোর পৌর কেন্দ্রীয় কবরস্থানে মৃত্যের দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যু কালে তিনার বয়স হয়েছিল ৫৫ বছর,। তিনি এই পৃথিবীর ধরাধামে দুই পুত্র ও তিন কন্যা সন্তানসহ অসঙ্খ গুন-গ্রাহীরেখে ইন্তেকাল করেন, মৃত্যু কালে তিনার বয়স হয়েছিল ৫৫ বছর।

 

উক্ত জানাযায় শরিক হন, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী মহানগরের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম (স্বপন), তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম, পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোঃ রাকিবুল হাসান, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান (মিজান), ৫ নং তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, যমুনা প্রতিদিনের সম্পাদক নিহাল খান, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেন, তানোর থানামোড় আদর্শ বনিক সমিতির সভাপতি মোঃ হামিদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক এবং বেশকিছু সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উলেখ্য, বুধবার ১৬ই অক্টবর ২০১৯ইং বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান এই সাংবাদিকের মাতা মৃত্যুবরণ করেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর