March 30, 2026, 7:15 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ফুলবাড়ীতে ৫৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান

 

মহিদুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ৫৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এসব অনুদান বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে বরাদ্দ প্রাপ্ত জি আর সহায়তার, প্রতিটি মন্দিরে ৫শত কেজি চালের মুল্য স্বরুপ পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে, ৫৫টি পূজা মন্ডপ কমিটির হাতে নগদ ৯ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলেদেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ৫ আসনের সাংসদ ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর ৫ আসনের সাংসদ ও প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামছুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাফিউল ইসলাম,থানা অফিসার ইনচার্জ ফকরুল ইসলাম প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর