April 14, 2026, 10:49 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

প্রভাষক জুয়েলের খুনিদের গ্রেতারের দাবিতে মানববন্ধন

প্রভাষক জুয়েলের খুনিদের গ্রেতারের দাবিতে মানববন্ধন
সিলেট অফিস
জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের ছাত্র-শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।  গত ১ ডিসেম্বর পূর্ব বিরোধের জের ধরে ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় খুন হন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েল।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাষক জুয়েল নির্মমভাবে খুন হওয়ার প্রায় এক মাস পেরিয়ে গেলেও অধিকাংশ খুনীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে থাকায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
নির্মম এই খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা  হোক। এতে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পিটিআই সুপার গোলাম মোস্তফা, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুজনের জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ শান্ত, পেশাজীবী  নেতা শুভঙ্কর তালুকদার মান্না, জামাল আহমদ, সাংবাদিক মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, শাহাবুদ্দিন আহমেদ, নিহতের ভাই প্রভাষক সুয়েবুর রহমান, আসাদুল হক রনি, মানবাধিকার কর্মী নূরুল হাসান আতাহার, কলেজ শিক্ষার্থী নাঈম আহমদ, আধিত্য তালুকদার, অমিত রায়, তানজিুলর রহমান, সুমিত পুরকায়স্থ, জয় বনিক, রাজিব প্রমুখ।
উল্লেখ্য, প্রভাষক জুলেয় খুন হওয়ার পর ১১ জনকে আসামি করে ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন নিহততের বড়ভাই সুয়েবুর রহমান। পুলিশ এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করলেও বাকি আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে।
Share Button

     এ জাতীয় আরো খবর