April 10, 2026, 7:57 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বড়লেখায় পৃথক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

বড়লেখায় পৃথক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet

মৌলভীবাজার বড়লেখা উপজেলায় পৃথক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ২৫ ডিসেম্বর দুপুরে পৌর শহরের গাজিটেকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিক সাদেক মিয়া (২৬) মৃত্যু হয়।  অপরদিকে, উপজেলার পাথারিয়া চা বাগানের লালমাটি টিলা এলাকায় দিপস গোয়ালা (২৫) নামে আরেক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- গত সোমবার পৌর শহরের গাজিটেকা মহল্লার নুর মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে কাজ করছিলেন ডেকোরেটর শ্রমিক সাদেক মিয়া। কাজের একপর্যায়ে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুস্পৃষ্ট হন। পরে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদেক মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাঝিশাইল গ্রামের উনু মিয়ার ছেলে। সাদেক মিয়া বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদ নগর গ্রামে বসবাস করতেন। এদিকে উপজেলার পাথারিয়া চা বাগানের শ্রমিক দিপস গোয়ালার (২৫) ঝুলন্ত লাশ বাড়ির পশ্চিম পাশে পাওয়া যায়। দিপস বাগানের উজ্জ্বল গোয়ালার ছেলে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাগানের লালমাটি টিলা এলাকার একটি শিরিষ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পরিবারের লোকজনের দাবি দিপস গোয়ালা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। বড়লেখা থানার উপ-পরিদর্শক অমিতাভ দাস তালুকদার বলেন- চা শ্রমিক দিপস মানসিক বিকারগ্রস্ত ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর