April 13, 2026, 8:08 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চট্টগ্রামে চাঁদা না পেয়ে গুলি, গ্রেফতার ৩

চট্টগ্রামে চাঁদা না পেয়ে গুলি, গ্রেফতার ৩

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রামে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে এক ব্যক্তিকে গুলি করেছে সন্ত্রাসীরা। বন্দরনগরীর আকবর শাহ থানার জঙ্গল লতিফপুর এলাকায় গত রোববার রাতে এ ঘটনার পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেফতারদের মধ্যে মো. হান্নান (৪৫) নামে একজন লতিফপুর এলাকায় একটি গ্রুপ তৈরি করে ভূমিদস্যুতা ও চাঁদাবাজি করে থাকে। ওমর ফারুক (২৮) ও মো. মিলন (২০) নামে গ্রেফতার বাকি দুজন তার সহযোগী। আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, জঙ্গল লতিফপুর এলাকায় এক ব্যক্তি তার পৈত্রিক সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় ঠিকাদারদের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করে হান্নান বাহিনীর সদস্যরা। টাকা না দেওয়ায় রাতে তারা মিজান নামে একজনকে গুলি করে আহত করে। আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া জানান, কামাল উদ্দিন নামে এক ঠিকাদারের সঙ্গে কাজ করেন আহত মিজান। জঙ্গল লতিফপুর এলাকায় আব্দুল্লাহ আল ফরহাদ নামে এক ব্যক্তির জায়গায় তারা সীমানা প্রাচীর তৈরি করছিল। বিকালে হান্নান বাহিনীর সদস্যরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে তারা দিতে অস্বীকৃতি জানায়। রাতে বাসায় ফেরার পথে মিজানকে গুলি করলে তার ভাই বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ কর্মকর্তা উৎপল জানান, মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার পরপর অভিযানে চালিয়ে হান্নান ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, চারটি কিরিচ, তিনটি রাম দা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর