April 9, 2026, 3:20 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার বাসার জানালা দিয়ে গুলি

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার বাসার জানালা দিয়ে গুলি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বাসার জানালা দিয়ে গুলি ছোঁড়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান জানান, তার কাশিয়ানীর বাসায় গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এক রাউন্ড গুলি ছোঁড়া হয়। কাশিয়ানী বাজারের দক্ষিণ পাশে সেলিম মৃধার দোতালা বাড়ির নিচতলায় ভাড়া বাসায় থেকে দায়িত্ব পালন করেন আবু রায়হান। তিনি বলেন, কে বা কারা হঠাৎ গেস্টরুমের বন্ধ থাকা কাচের জানালা বরাবর পিস্তল দিয়ে গুলি করে। এ সময় এ ঘরে কেউ ছিল না। গুলিতে টেলিভিশন ফুটো হয়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি। তবে তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর সনেট নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর থেকে তার বাসার দিকে ‘অপরিচিত লোকজন উঁকিঝুঁকি দিচ্ছিল’। বিষয়টা নজরে রাখার পাশাপাশি আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাসায় গুলি ছোড়ার ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর