April 9, 2026, 9:32 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আবদুস সাত্তার (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে নাজিরপুর উপজেলার বিলডুমুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ধানক্ষেতের ইঁদুর মারার জন্য নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের কৃষক আবদুস সাত্তার কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। পরে এ ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনে মৃত্যু হয়। তারা হলেন- বলদিয়া গ্রামের ইয়াকুর মিয়ার ছেলে মো. রেজাউল (৩৫) ও একই গ্রামের নান্না মিয়ার ছেলে ফরিদ মিয়া (১২)। এ ঘটনায় গত রোববার ইয়াকুর মিয়া বাদী হয়ে আবদুস সাত্তারের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় ক্ষেতের মালিক আবদুস সাত্তারকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর