ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে খুশিমন বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার নবগ্রাম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। খুশিমন ওই গ্রামের আ. রশিদের স্ত্রী। কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান জানান, খুশিমন তাদের বাড়ির গরুর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে এটি হত্যা না আত্মহত্যা বিস্তারিত জানা যাবে।