April 13, 2026, 4:05 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নারায়ণগঞ্জে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত

নারায়ণগঞ্জে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে লিংক রোড এলাকায় প্রাইভেটকারের চাপায় রাহেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহেলা মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার আড়িয়াল গ্রামের মৃত. মাওলানা সোবহান মিয়ার স্ত্রী। জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে রাহেলার তিন মেয়ে ভাড়া থাকেন। মেয়ের বাসা থেকে দুপুরে তিনি বের হয়ে লিংক রোড পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহেলা মৃত্যু হয়। ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ সুমন জানান, ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাইভেটকার আটকের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর