April 13, 2026, 5:25 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

টাঙ্গাইলে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

টাঙ্গাইলে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হল-ঢাকা মিরপুর এলাকার বাবুল মিয়ার মেয়ে দোলন (১৫) ও মো. বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি (১৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। জেএসসি পরীক্ষা শেষে তারা মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। উদ্ধারকারী ফুলতারা গ্রামের মো. হাফেজ মিয়া জানান, সকাল ১১টায় দুই বোন ফুফুর বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শিশুরা তাদের দু’জনকে তলিয়ে যেতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধারে পুকুরে নামেন। পুকুর ভর্তি কচুরিপানা থাকায় উদ্ধারে কিছুটা দেরি হয়। প্রায় ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রিফাত সাবরিনা অন্না জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর