March 24, 2026, 2:49 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বরিশালে কোচিং বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

বরিশালে কোচিং বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কোচিং বানিজ্য বন্ধ করাসহ শ্রেণীকক্ষে ভাল পাঠদান করানোর দাবীতে সমাবেশ, মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল দশটায় নগরীর সদররোডে শিশু সংগঠন “খেলাঘর” এর আয়োজনে ঘন্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘড় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী মোজাম্মেল হক, সাধারন সম্পাদক কাজী সেলিনা, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুন, সাধারন সম্পাদক পূস্পা রানী চক্রবর্তী, জেলা মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ, অধ্যাপিকা শাহ্ সাজেদা, টুনু রানী কর্মকার, শিক্ষক নেতা দাস গুপ্ত আশিস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, রক্তঝুমুর খেলাঘড় সভাপতি আহসান উল্লাহ মাইনুল, সাংগঠনিক সম্পাদক ইমরুল আহমেদ উজ্জল, সম্পাদক মন্ডলীর সদস্য শহিদুল ইসলাম, সহ-সভাপতি নিগার সুলতানা হনুফা, শুভংকর চক্রবর্তী, জাসদের জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাই মাহাবুব, বাসদের জেলা শাখার সংগঠক ডাঃ মনিষা চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মিন্টু কুমার কর, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু। এ সময় বক্তরা কোচিং-বানিজ্য বন্ধ করার জন্য আইনগত জোড়ালো দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি নগরীর সুশিল সমাজসহ সমাজের সর্বস্তরের জনগন ও অভিভাবকদের এ বিষয়ে আরো স্বোচ্ছার হয়ে এগিয়ে অসার জন্য আহবান জানানো হয়। শেষে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর