April 8, 2026, 5:29 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

নাটোরে বিজয় দিবসে পুষ্পাঞ্জলি অর্পন অনুষ্ঠানে অনুপস্থিতের জন্য ১২ কর্মকর্তাকে নোটিশ

নাটোরে বিজয় দিবসে পুষ্পাঞ্জলি অর্পন অনুষ্ঠানে অনুপস্থিতের জন্য ১২ কর্মকর্তাকে নোটিশ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মাহুতিদানকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপস্থিত না থেকে বীর শহীদদের প্রতি অবমাননার অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ১২ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ইউএনও নাসরিন বানু। গতকাল রোববার এ নোটিশ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। ইউএনও অফিস ও নোটিশ সুত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে সুর্যোদয়ের সাথে সাথে বাগাতিপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি অর্পন অনুষ্ঠানের আয়োজন ছিল। এতে ওই ১২ কর্মকর্তা উপস্থিত ছিলেন না। তাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড মাঠেও অনুপস্থিত ছিলেন। পুষ্পাঞ্জলি অনুষ্ঠানে অনুপস্থিত থেকে এসব কর্মকর্তা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে বিরত থেকেছেন এবং তা জাতির জন্য খুবই অবমাননাকর এমন অভিযোগ আনা হয়েছে ওই নোটিশে। নোটিশ প্রাপ্তির পাঁচ কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ ব্যাখ্যা করে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২০ ডিসেম্বর ইউএনও নাসরিন বানু এসব নোটিশে সাক্ষর করেন। অভিযুক্ত ১২ কর্মকর্তারা হলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাইজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, প্রকল্প কর্মকর্তা (পজেপ) আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার, দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা জাকির হোসেন, বন কর্মকর্তা জাহেদুল ইসলাম, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার রুহুল কুদ্দুস রুহী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, বিজয় দিবসের মতো গুরুত্বপুর্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান এসব কর্মকর্তার অনুপস্থিতি দুঃখজনক। তারা পুষ্পাঞ্জলি অর্পন না করে বীর শহীদদের প্রতি অবমাননা করেছেন, যা জাতির জন্যও অবমাননাকর।

Share Button

     এ জাতীয় আরো খবর