April 13, 2026, 12:11 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ওসি ক্লোজড

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ওসি ক্লোজড

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী কোম্পানীগঞ্জে বিভিন্ন মদ, গাজা, ইয়াবা ব্যবসায়ীদের সাথে যোগ সাজেশন থাকার কারণে তাকে নোয়াখালীর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বী কোম্পানীগঞ্জ থানায় দায়িত্ব থাকাকালীন মদ, গাজা, ইয়াবা ব্যবসায়ীদের কাজ থেকে মাসিক মাসোয়ারা পেত। যার কারণে কোম্পানীগঞ্জের আনাছে কানাছে ওপেন মদ, গাজা, ইয়াবা প্রকাশ্য ব্যবসা চলছে। কোম্পানীগঞ্জ থানায় নাকের ডোগায় বসুরহাট বাজারের মেইন রোডে পার্শ্বে মদের বস্তাসহ দেখে তাকে ফোন করলে তিনি জানান, এগুলো মিথ্যা কথা আপনি নিজ চোখে দেখেছেন কিনা? না দেখে কোন কথা বলবেন না। এভাবে মাদকের বিরুদ্ধে কেউ সোচ্চার হয়ে থানাতে ফোন করলে তিনি এসব কথা বলতেন। যার কারণে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদক ব্যবসার ছড়াছড়ি রয়েছে। সৈয়দ মোঃ ফজলে রাব্বী গত ২৩ মে ২০১৬ইং তারিখে কোম্পানীগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেন। গত শনিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আসাদুজ্জমান আসাদ। তিনি ইতি পূর্বে নারায়নগঞ্জের ফতুল্লা থানায় কর্মরত ছিলেন। মোঃ আসাদুজ্জমান আসাদ এর বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায়। এই ব্যাপারে নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে কি কারণে করা হয়েছে তার এখন কোন মন্তব্য আমি করতে পারব না।

Share Button

     এ জাতীয় আরো খবর