April 14, 2026, 1:40 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

হবিগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক ৭

হবিগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক ৭

mostbet

হবিগঞ্জ প্রতিনিধি

 

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাতজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের আটক করে বলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান জানান।

এ ঘটনায় উপজেলার ইনাতগঞ্জ ভূমি অফিসের তহশিলদার আবদুল কাইয়ূম বাদী হয়ে একটি মামলা করেছেন। আটকরা হলেন বরিশালের রাজাপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (৫০), ঝালকাঠির নৈকাঠি গ্রামের সাখাওয়াত হোসেন (৪০), রাজাপুর গ্রামের সবুজ মিয়া (৩০), ব্রাহ্মণবাড়িয়ার অরুয়া গ্রামের রিপন মিয়া (৩৫), রতন মিয়া (৩০), মাইজগুন গ্রামের জুবেল মিয়া (৪০) ও পিরোজপুরের দুর্গাপুর গ্রামের রানা মিয়া (২৮)। স্থানীয়রা জানায়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কুশিয়ারা ডাইক এবং বিবিয়ানা পাওয়ার প্লান্টের কাছে কুশিয়ারা নদী থেকে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘ এক মাস ধরে বালু উত্তোলন করে আসছে একটি চক্র।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একাধিক লিখিত অভিযোগ দেয় এলাকাবাসী। এরই প্রেক্ষিতে গতকাল রোববার উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান ও সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সাত শ্রমিককে আটক করে বলে জানায় তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর