March 19, 2026, 2:08 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

আফগানিস্তানে ৬ মাসেই হতাহত প্রায় ৪০০০ বেসামরিক

আফগানিস্তানে ৬ মাসেই হতাহত প্রায় ৪০০০ বেসামরিক

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে সশস্ত্র জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে লড়াইয়ে চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৩ হাজার ৮১২ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। দেশটির পশ্চিমা সমর্থিত সরকার ও নেটো নেতৃত্বাধীন বাহিনীর কারণেই হতাহতের এ সংখ্যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে, গতকাল এক প্রতিবেদনে জাতিসংঘ এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।দক্ষিণ এশিয়ার এ দেশটিতে দেড় যুগ ধরে চলা যুদ্ধ বন্ধে তালেবান প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার মধ্যেই আফগানিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করলো জাতিসংঘ।

মার্কিন মধ্যস্থতাকারীরা আগামি ১ সেপ্টেম্বরের আগেই তালেবানের সঙ্গে একটি শান্তিচুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

কূটনৈতিক এ তৎপরতার মধ্যেই দেশটিতে যুদ্ধের তীব্রতা আগের তুলনায় বেড়েছে; স্থলে বিভিন্ন বাহিনীর মধ্যে যুদ্ধের পাশাপাশি আফগান সরকার ও নেটো-নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলাগুলোও বেসামরিকদের ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) সর্বশেষ প্রতিবেদনে স্থল অভিযান ও সংঘাতের ফলেই দেশটিতে সবচেয়ে বেশি বেসামরিক হতাহত হয়েছে বলে জানানো হয়েছে। হতাহতের কারণ হিসেবে এর পরের দুটি স্থানে আছে যথাক্রমে বোমা হামলা ও বিমান হামলা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত তালেবান ও ইসলামিক স্টেটের হাতে ৫৩১ আফগান নিহত এবং এক হাজার ৪৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউএনএএমএ। কট্টরপন্থি এ গোষ্ঠী দুটি পরিকল্পিতভাবেই ৯৮৫ জন বেসামরিকের ওপর হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। হামলার শিকার এসব লোকজনের মধ্যে সরকারি কর্মকর্তা, বিভিন্ন আদিবাসী নেতা, দাতা সংস্থার কর্মী ছাড়াও ধর্মীয় নেতারা আছেন। এ ছয় মাসে সরকার সমর্থকদের হাতে প্রাণ হারিয়েছেন ৭১৭ বেসামরিক আফগান; আহত হয়েছেন আরও ৬৮০ জন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেশি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। চলতি বছর নিহতদের মধ্যে ১৪৪ জন নারী ও ৩২৭টি শিশুও আছে; দেশজুড়ে আহত নারী-শিশুর সংখ্যা হাজার ছাড়িয়েছে, বলেছে জাতিসংঘের এ মিশন।

বিমান হামলায় হতাহতের সংখ্যা ৫১৯, এর মধ্যে শিশুর সংখ্যাই দেড়শ, জানিয়েছে তারা। সন্ত্রাসবাদবিরোধী অভিযানে আফগান বাহিনীকে প্রশিক্ষণ, সহায়তা ও পরামর্শ দেওয়ার কার্যক্রমের আওতায় মার্কিন ও নেটোভুক্ত অন্যান্য দেশের স্বল্প সংখ্যক সৈন্য এখন দক্ষিণ এশিয়ার এ দেশটিতে অবস্থান করছে। বেসামরিক হতাহত ও ক্ষয়ক্ষতি নিরূপণে ইউএনএএমএ-র কর্মপদ্ধতি এবং প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট। জাতিসংঘের এ মিশনের তুলনায় বেসামরিক ক্ষয়ক্ষতি নিয়ে মার্কিন বাহিনীর তথ্য সংগ্রহ প্রক্রিয়া ‘অনেক তথ্যসমৃদ্ধ, পুঙ্খানুপুঙ্খ ও সঠিক’ বলেও দাবি করেছেন তিনি। জাতিসংঘের এ প্রতিবেদন বিষয়ে তাৎক্ষণিকভাবে আফগানিস্তান সরকার কিংবা তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর